মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সবশেষ

বছিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, চাপ কমলো সদরঘাটে

ছুটিতে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে পানিপথেও ঢাকা ছাড়ছে মানুষ। এবার বছিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে সদরঘাটের ওপর চাপ অনেকাংশে কমেছে।

বছিলা থেকে প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়ে যায়।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান বলেন, সকাল ৭টায় বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়েছে।

তিনি বলেন, প্রথম দিনের প্রথম লঞ্চে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বছিলা-সদরঘাট-শরীয়তপুর (এমভি ইমাম হাসান-৫) রুটের লঞ্চটি বছিলা ঘাট থেকে ছেড়ে যাবে।

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে আজ ৬টি লঞ্চ ছাড়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চঘাট থেকে ছয়টি বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

বসিলা থেকে সকাল : বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন : ৭টা (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর : ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪)।

দুপুর : বছিলা-সদরঘাট-ইলিশা : ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকেল : বছিলা-সদরঘাট-ইলিশা : ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে : শিমুলিয়া-চাঁদপুর : ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল : ৮টা, বরিশাল-শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *