আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ‘আর কোনো কূটনীতি নয়’ বলে জানিয়েছে তালেবান।
মঙ্গলবার (১৭ মার্চ) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা করেছেন যে, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা হবে না এবং এর পরিবর্তে তালেবান পাল্টা প্রতিশোধ নেবে।
মুজাহিদ বলেন, তালেবানরা এই হামলায় নিহতদের প্রতিশোধ নেবে এবং সতর্ক করে দিয়েছেন যে, হামলা অব্যাহত থাকলে পাকিস্তানকে এর পরিণতি ভোগ করতে হবে।
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার রিচার্ড বেনেট কাবুলে পাকিস্তানি হামলার খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা এবং এর ফলে বেসামরিক হতাহতের নতুন খবরে আমি মর্মাহত। আমি সমবেদনা জানাচ্ছি। আমি উভয় পক্ষকে উত্তেজনা কমাতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করার আহ্বান জানাচ্ছি, যার মধ্যে বেসামরিক নাগরিক এবং হাসপাতালের মতো বেসামরিক স্থাপনার সুরক্ষাও অন্তর্ভুক্ত।’ -এনডিটিভি








