বুধবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের কিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা








