ইরাকের রাজধানী বাগদাদে শেলি কিটলসন নামে এক মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখনো ওই সাংবাদিককে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন সামাজিকমাধ্যম এক্সে লেখেন, ‘ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে ইরাকি কর্তৃপক্ষ। তিনি অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।’
অপহরণকৃত সাংবাদিক পলিটিকো এবং বিবিসির ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবে মধ্যপ্রাচ্য থেকে প্রতিবেদন করতেন।








