শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সবশেষ

সৌদিতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসীর

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু (নাম) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মক্কার অতবিয়া এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ উল্লাহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার মাওলানা শামসুল হুদার ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

নিহতের ভাই বদিউল আলম মুন্না জানান, বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে অতবিয়া এলাকার একটি ভবনে কাজ করছিলেন শহীদ উল্লাহ। এ সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদ উল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *