ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমান-এর নিখোঁজ ক্রুকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, উদ্ধার হওয়া ওই ক্রু একজন কর্নেল এবং তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে পরিকল্পিত অভিযান পরিচালনা করে। তার নির্দেশে কয়েক ডজন বিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়।
তিনি এ অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি বলেও দাবি করেন এবং একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভূপাতিত ওই যুদ্ধবিমানের পাইলটকে এর আগেই উদ্ধার করা হয়েছিল।








