মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সবশেষ

জাহাজ জব্দ ও নাবিকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ইরানের

ইরানের পতাকাবাহী জাহাজ ‘তুসকা’ জব্দ এবং এর নাবিকদের আটকে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অবৈধ ও বর্বর’ আখ্যা দিয়ে অবিলম্বে নাবিকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার তুসকা নামক বাণিজ্যিক জাহাজটিতে মার্কিন সামরিক বাহিনীর হামলা ও তা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তেহরান এই বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং ইরানিদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সমস্ত সক্ষমতা ব্যবহার করবে। এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তার সমস্ত দায়ভার সম্পূর্ণভাবে আমেরিকাকেই বহন করতে হবে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুসকা জাহাজের ছবি শেয়ার করে জানায়, জাহাজটি মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা করার সময় তারা এটি জব্দ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *