ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চলমান ভোট গণনায় নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৮২টি আসনে এগিয়ে থেকে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০৯টি আসনে লিড ধরে রেখেছে।
মোট ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই হিসাবে প্রাথমিক এই চিত্র বলছে, বিজেপি প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
এমন পরিস্থিতিতে রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এবার তাদের দলই সরকার গঠন করবে। ভোট গণনার এই ধারা অব্যাহত থাকলে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।








