মঙ্গলবার, ১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি বিদেশযাত্রা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। এরপর চলতি মাসের শেষ দিকে মরক্কোতে অনুষ্ঠিতব্য শান্তিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

মরক্কোয় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

সূত্র জানিয়েছে, সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা বাড়ানো, অপারেশনাল সক্ষমতা উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সামনে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সব নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *