বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সবশেষ

জেলায় জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যার আগেই বৈরী আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে কয়েকটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৯টায় প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা কিংবা ঝড়ো হাওয়াও হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *