রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সবশেষ

নিকুঞ্জ-২ এলাকায় মশক নিধনে সম্মিলিত উদ্যোগ, বাসিন্দাদের সচেতনতার আহ্বান

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় বেড়ে যাওয়া মশার উপদ্রব মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু হয়েছে সমন্বিত মশক নিধন কার্যক্রম। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হলে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্যোক্তারা জানান, আধুনিক ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা ইতোমধ্যে চালু করা হয়েছে। এর মাধ্যমে মশার বিস্তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তবে সংশ্লিষ্টরা জোর দিয়ে বলেন, শুধুমাত্র ফগিং কার্যক্রমের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বাসাবাড়ি ও আশপাশে পানি জমে থাকা বন্ধ করা, পরিবেশ পরিষ্কার রাখা এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
এ বিষয়ে নিকুঞ্জ-২ মশক নিধন উদ্যোগের প্রধান সমন্বয়ক আসজাদুর রহমান মিঠু বলেন, “এই উদ্যোগ আমাদের সবার সম্মিলিত দায়িত্ববোধের প্রতিফলন। সবাই একসাথে কাজ করলে তবেই আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারবো।”
তিনি এলাকাবাসীকে সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বিষয়:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *