মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৫

রাজধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেন (৫০) আহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছে র‍্যাব। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

কারওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাব জানিয়েছে।

গতকাল সোমবার বিকেলে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহমদ হোসেনকে প্রথমে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত উপপরিচালক আহমদ হোসেন বলেন, বিকেলে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পেছনে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় দুই যুবক তাঁর পথ রোধ করার পর ছুরিকাঘাত করে পালিয়ে যান। টেন্ডার পাওয়ার জন্য তাঁকে অনেকেই ফোন দিয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *