বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সবশেষ

 হজযাত্রা নির্বিঘ্ন করতে লাগেজ র্যাপিং সেবা চালু

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা। হজযাত্রা সহজ, মসৃণ ও নিরাপদ করতে প্রথমবারের মতো এ সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবা চালুর ফলে হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় লাগেজ ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও এটি সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে আরও সাবলীল ও মসৃণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *