শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সবশেষ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সতর্কবার্তা জারি পুলিশের

বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক গোপনীয় চিঠিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সদস্য সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে এবং তারা গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে পারে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনটির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি সেনাবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন জনসমাগমস্থল।

এ অবস্থায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সকল ইউনিটকে এ বিষয়ে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *