মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, আর ৬ জনের মৃত্যু হয়েছে হাম-সংশ্লিষ্ট উপসর্গে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে। এর মধ্যে পরীক্ষায় ৮৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

ক্রমাগত সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *