শুরু থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।
গত বছরের মতো এবারও থাকছে স্পটলাইট অন সিনেমা। এই আয়োজনে কোরিয়ান চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে ডকুমেন্টারি স্ক্রিনিং ও চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে সহায়তা করবে।
সময়ের সঙ্গে সঙ্গে সৌদি ফিল্ম ফেস্টিভাল শুধু প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।








