শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই হ্যাঁ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ-না ভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। “হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্র কার্যকরী হবে এবং এটি জুলাইয়ে জাতীয় সংসদে বিল হিসেবে প্রযোজ্য হবে।”

মন্ত্রী আরও বলেন, যেখানে না ভোট এসেছে, সেখানে পার্লামেন্টেই আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। বিরোধীদের নোট অব ডিসেন্টও পার্লামেন্টে নির্ধারিত হবে।

তিনি জানান, আইনজীবীরা ইতিমধ্যে বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।জামায়াতসহ বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মতপথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। বিরোধিতা দেশ গঠনে বাধা হয়ে দাঁড়ালে চলবে না।”

মব সংস্কৃতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, “মব মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

এটি দেশের উন্নয়নের পথে বাধা। যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত হবে, তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবেন। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *