গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব নেবো। আমরা একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে। এছাড়াও, ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ৪ লেনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
মব প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার পরিচালনার ক্ষেত্রে অফিস পরিচালনা, নিয়োগের ক্ষেত্রে প্রচলিত আইনের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রচেষ্টাকেই মব বলে মনে করা হচ্ছে।’








