রবিবার, ১৫ মার্চ ২০২৬

সবশেষ

মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে নেই নেতানিয়াহু, বাড়ছে গুঞ্জন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার ইরান যুদ্ধের পর এই প্রথম নিরাপত্তা মন্ত্রিসভার প্রথম কোনো বৈঠকে অনুপস্থিত থাকলেন নেতানিয়াহু।

জর্ডান ভিত্তিক রোয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকে সভাপতিত্ব করেন ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক ও মন্ত্রিসভার সদস্যরা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল।

কিন্তু গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান দাবি করেছে, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছে। যদিও এর স্বপক্ষে জোরালো প্রমাণ দিতে পারেনি তেহরান।

তবে বেশ কিছুদিন ধরে নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় তার স্বাস্থ্য বা নিরাপত্তা বিষয়টি সামনে আসছে বার বার। এর মধ্যে নেতানিয়াহুকে নিয়ে নতুন এক জল্পনা উসকে দিয়েছেন একজন মার্কিন রাজনৈতিক কমেন্টেটর জ্যাকসন হিঙ্কল।

তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে নেতানিয়াহুর ছেলে ইয়ারকে উল্লেখ করে লিখেন, ইয়ার আমাকে বহুদিন হয় ব্লক করেছে। কিন্তু আমাকে জানতে হবে: তোমার বাবা কী মারা গেছে ইয়ার নেতানিয়াহু?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *