সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, হুঁশিয়ারি ইরানের

 

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে ইরান আবারও সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর কোনো ধরনের হস্তক্ষেপ হলে তা চলমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

সোমবার এ বিষয়ে বক্তব্য দেন ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ইব্রাহিম আজিজি। তিনি বর্তমানে দেশটির পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি-বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ছিলেন।

ইব্রাহিম আজিজি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে, তার মধ্যে হরমুজ প্রণালিতে কোনো বহিরাগত সামরিক তৎপরতা গ্রহণযোগ্য হবে না। তার ভাষায়, এই জলপথে কীভাবে নৌযান চলাচল করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানেরই রয়েছে।

এর আগে, এক সাক্ষাৎকারে তিনি আরও ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়া বা সীমাবদ্ধ করার বিষয়টিও তেহরানের কৌশলগত নিয়ন্ত্রণের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *