রবিবার, ১ নভেম্বর ২০২৬

সবশেষ

মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের তাগিদ হাইকমিশনের

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের চাকরির নিরাপত্তা ও অধিকার-সংক্রান্ত তথ্য নিজেদের কাছে সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে প্রত্যেক কর্মীকে নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে রাখার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়ম অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রত্যেক বাংলাদেশি কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক। চুক্তিপত্রে কর্মীর কাজের ধরন ও দায়িত্ব, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

হাইকমিশন জানায়, শুধু চুক্তি সম্পাদন করাই যথেষ্ট নয়, প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি কর্মীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হাইকমিশনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *