বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সবশেষ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩টি এফ-৩৫ ধ্বংস করল ইরান!

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল সেখানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলায় একই পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় আল-আজরাক ঘাঁটির একটি রানওয়ে এবং একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া হামলায় মার্কিন বাহিনীর কয়েকজন কর্মকর্তা এবং ঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যারা গভীর রাতে নিরীহ পরিবার ও শিশুদের হত্যা করে, তাদের জন্য এ অঞ্চলে কোনো স্থান নেই। সংগঠনটি আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্য থেকে সর্বশেষ মার্কিন উপস্থিতি অপসারণের বৃহত্তর অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *