সোমবার, ৯ মার্চ ২০২৬

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে ৩১৩ জন গ্রেপ্তার

ইরানের হামলার প্রেক্ষাপটে ‘বিভ্রান্তিকর তথ্য ধারণ, প্রচার ও প্রকাশের’ অভিযোগে কাতারে ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, হেফাজতে নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক।

এর আগে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড জনমতকে উসকে দিতে পারে এবং এটি সরকারি নির্দেশনার পরিপন্থি।

এছাড়াও মন্ত্রণালয় বাসিন্দাদের শুধু অফিসিয়াল বা সরকারি উৎসের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে এবং বলেছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *